টাঙ্গাইলে অবৈধ মহলে সরকারি বালু হরিলুট


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ন / ০
টাঙ্গাইলে অবৈধ মহলে সরকারি বালু হরিলুট

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মোটা বালুর ব্যবসার অন্তরালে অবৈধভাবে ড্রেজিং, চর কেটে এবং স্তূপ করে রাখা বালু অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনের ছত্রছায়ায় এ বালু বিক্রির মহোৎসব চলছে। উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও অদৃশ্য শক্তির বলে একদিন পার হতেই আবার চালু হয় এসব বালুমহাল।
যমুনা নদীর বালু ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুরে বদলেছে দখলদারদের পরিচয়, বদলায়নি দখল-বাণিজ্য। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালুঘাটগুলো এখন বিএনপির স্থানীয় নেতাদের দখলে। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি অবৈধ বালুঘাট সচল রয়েছে। এসব ঘাটে ড্রেজার ও বাল্কহেড দিয়ে প্রতিদিন চলছে বালু উত্তোলন ও পরিবহন। এতে একদিকে যেমন সরকারি সম্পদ লুট হচ্ছে, অন্যদিকে হুমকিতে পড়েছে যমুনা সেতু ও রেলসেতুর নিরাপত্তা।এলাকার লোকজনের ভারসামতে তারা ভেবেছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হয়তো তাদের এই নদী থেকে ভালো উত্তরে অত্যাচার থেকে রক্ষা পাবেন। কিন্তু না একইভাবে হরি লুটের রাজত্ব কায়েম করছে বিএনপি সরকারের নেতাকর্মীরা।