
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ফুড কারিগর’ ও ‘নাহার কুকিং কর্নার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রেসিপি কনটেস্ট সিজন ১’। ১১ নভেম্বর কেরানীগঞ্জের হংকং পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা ৩০ জন রন্ধনশিল্পী ফাইনাল রাউন্ডে জায়গা করে নেন। পরবর্তী সময়ে বিচারকদের মূল্যায়নে সেরা ১০ জন নির্বাচন করা হয়। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিজয়ী ঘোষণা করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য রন্ধনশিল্পীদের নিয়ে গঠিত বিচারক প্যানেল। বিচারকের দায়িত্ব পালন করেন অসিত কর্মকার, তাসলিম ইসলাম তমা, কানিজ ফাতেমা টনি ও মুরাদ শেফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সেলিব্রিটি গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকিব বিন আক্তার। তাঁর উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটির সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন ইন্দ্রদীপ মিত্র, তানিশা হক তানু, আশা মনি ও আফরিন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা আনসার এবং পারজোয়ার শাহী পোলাও ঘরের স্বত্বাধিকারী মাহাদি হাসান।
আয়োজনটির কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করে স্বাদ ও সেভুর কোম্পানি। গিফট পার্টনার ছিল পারফেক্ট ইলেকট্রনিক্স এবং ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিল বার্বুসি ডাইন।
এ ছাড়া কেরানীগঞ্জ ও পুরান ঢাকার বিভিন্ন অর্গানাইজার এবং ইভেন্ট টিমের সদস্য ননদ-ভাবি, আজরিন ও রিও রিউসহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজক, বিচারক ও অতিথিদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নতুন রন্ধনশিল্পীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের রন্ধনশিল্প বা কালিনারি জগতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :