দিঘলিয়ার ব্রহ্মগাতীর বাসিন্দা একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী ফরিদ শেখ দুর্নীতির শীর্ষস্থানে ।


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : মে ১৩, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন / ০
দিঘলিয়ার ব্রহ্মগাতীর বাসিন্দা একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী ফরিদ শেখ দুর্নীতির শীর্ষস্থানে ।

এস.এম.শামীম খুলনা।
দিঘলিয়ার ব্রহ্মগাতীর বাসিন্দা একজন সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী ফরিদ শেখ দুর্নীতির শীর্ষস্থানে । সূত্রে জানা যায় উক্ত ফরিদ শেখ দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী সরকারি কর্মচারীদের কোন প্রকার ব্যক্তিগত ব্যবসা করার নিয়ম না থাকলেও তিনি একজন আবাসন প্রকল্প ব্যবসায়ী। ফরিদ শেখ তার নিজের ব্যক্তিগত কাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ঔষধ অবৈধ ভাবে বাইরে নিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে, এমনকি বেশ কিছুদিন আগে উক্ত এলাকার বাসিন্দা হাসিবুর শেখ এর জমির উপরে জোর দখল করে সন্ত্রাসী হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় দিঘলিয়া থানায়। উক্ত অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ফরিদ শেখ সহ তার সঙ্গীরা মিলে হাসিবুর শেখ এর চিংড়ি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করে। সেখানেও ফরিদ শেখ কে ১ নং আসামী করা হয়। এমনকি সরোজমিনে গিয়ে দেখা যায় ফরিদ শেখের বাসভবনের পাশেই রয়েছে একটি সরকারি খাল যে খালের অর্ধেকটাই বর্তমানে ফরিদ শেখের দখলে, সেখানে পাকা ঢালাই করে পাকা ইমারত তৈরি করছেন উক্ত সরকারি খালের উপরে, বিভিন্ন সূত্রে জানা যায় অষ্টম শ্রেণী পাস না হলেও সে সার্টিফিকেট ডুপ্লিকেট করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন যাবৎ পরিচয় কর্মরত রয়েছে। ব্রহ্মগাতী এলাকার বাসিন্দা মৃত: আবু বক্কর শেখ এর পুএ এই ফরিদ শেখ তার অপকর্ম ঢাকতে বিভিন্ন জায়গায় টাকা ও ক্ষমতার উৎস দিয়ে দিয়ে আসছে। তবে এই ফরিদ শেখের বিষয় একাধিক অভিযোগ এবং মামলা থাকলেও বেরিয়ে আসছে বিভিন্ন ফাক ফোকর দিয়ে এমনকি সরকারি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তিনি করছেন নানা অপকর্ম, দুর্নীতি, ও সন্ত্রাসবাদ যার প্রতিকার আইনশৃঙ্খলা বাহিনী এবং খুলনা মেডিকেল এসোসিয়নের কর্তৃপক্ষ দিচ্ছে না নজর। এ বিষয়ে দিঘলিয়ার সাধারণ মানুষের প্রশ্ন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ডুবলিকেট সার্টিফিকেট দিয়ে নিয়োগ হওয়ার পরেও এত অপকর্ম করার পরেও টাকা ও ক্ষমতার বাহু বলে বেরিয়ে আসছে বিভিন্ন ফাক ফোকর দিয়ে দিঘলিয়া বাসির দাবি দ্রুত এই ফরিদ শেখ কে আইনের আওতায় এনে তাকে উক্ত চাকরি থেকে বহিষ্কার করা হোক। এমনকি উক্ত খাল দখল করে যে ইমারত নির্মাণ করছে তারও প্রতিকার চেয়েছেন দিঘলিয়া বাসি। কোন অভিজ্ঞতা নেই কোন সার্টিফিকেট নেই এমন কি নেই কোন ট্রেনিং তবুও করছে সুন্নতে খাদনা যেখানে অনেক শিশুই পড়ছে বিপদের মুখে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমনকি উক্ত ফরিদ শেখ প্রতিটি সুন্নতে খাদনার জন্য নিচ্ছে দুই হাজার করে টাকা কিন্তু ঔষধ ব্যবহার করছে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চোরাই ভাবে নেওয়া । সরকারি চাকরিজীবি চাকরি তে থাকা অবস্থায় কোন ব্যবসা বা ব্যক্তিগত ফার্মেসি করার নিয়ম না থাকলেও ফরিদ শেখ সবই করছে তার উল্টোটা। এর প্রতিকার চেয়ে দিঘলিয়া বাসি সকল দপ্তরের প্রধান গনের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে দ্রুত উক্ত ফরিদ শেখ কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।