চশমা প্রতীক পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম খলিলুল্লাহ


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : মে ১৪, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন / ০
চশমা প্রতীক পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম খলিলুল্লাহ

মেলান্দহ প্রতিনিধিঃ জামালপুর মেলান্দহ উপজেলা পরিষদের নির্বাচনে মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ অবশেষে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক পেয়েছেন। সোমবার (১৩ মে) জামালপুর জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) সুমী আক্তার স্বাক্ষরিত পত্রে মেলান্দহ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ ইব্রাহীম খলিলুল্লাহকে চশমা প্রতীক প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারি রির্টানিং কর্মকর্তা জানিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের পর ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর মনোনয়ন পত্র জমা দেয়ার পর আজ চশমা প্রতীক পান। আর এ সংক্রান্ত একটি পত্র আজ সোমবারে সহকারি রির্টানিং কর্মকর্তা হিসেবে পেয়েছি। প্রার্থী মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ আদিপৈত গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত নওশের আলী শেখের পুত্র। সে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ২৯ তারিখ নির্বাচনে আমাকে চশমা মার্কা ভোট দিয়ে এলাকার মানুষের সেবা করার সুযোগ দিবেন। সবার সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, আগামী ২৯মে তৃতীয় দফায় মেলান্দহ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।