
সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এবং গণভোটের জনরায় প্রত্যাখ্যানের প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা আমীর মাওলানা হাফেজ মো: কামরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি নুরুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় সমাবেশে বক্তব্য দেন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা দেলওয়ার হোসাইন তিনি বলেন,দেশের সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে এবং গণভোটের জনরায় বাস্তবায়ন করলে ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা।
এসময় বক্তারা আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ সময় নেতারা বলেন, অবিলম্বে জুলাই সনদে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, দাবি আদায়ে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার নায়েবে আমীর এ্যাডভোকেট আনোয়ার হোসাইন,অফিস সম্পাদক রজ্জব হোসাইন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর আমীর হুমায়ুন কবীর সদর আমীর ফজলুর রহমানসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীবৃন্দ।
বার্তা প্রেরক
মোমিনুর রহমান
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :