
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬খ্রি.বুধবারঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা আয়োজনে ও লিপ্যাল এইড উপ পরিষদের বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২৬খ্রি. বুধবার সকাল সাড়ে ১০টায় সংগঠসনর ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থা কার্যালয়ে মধুখালী সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে ” নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও : বিচার ও সুরক্ষা নিশ্চিত কর বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙ্গো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারন সম্পাদক শামচ্ছুন্নাহার নিহার,বক্তব্য দেন সাংবাদিক মেহেদী হোসেন পলাশ,সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম,অর্থ সম্পাদক রুমা সুলতানা,প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তার,সদস্য আফরোজাসহ প্রমুখ।
বক্তাগণ বলেন আমাদের সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ,পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌনহয়রানী,প্রকাশ্যে-অপ্রকাশ্য নারীর প্রতি সহিংসতার মাধ্যমে সমাজে নারী বিদ্বেষী সংস্কৃতি, অনলাইন ও সাইবার সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে। বিভিন্ন পরিস্থিতি স্থানীয় ও জাতীয় পএিকায় প্রকাশিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে স্থানীয় সাংবাদিক দের সদয় দৃষ্টি দিবেন বলে প্রত্যাশা করা হয়। নারীর প্রতি সহিংসতা রোধে এবং করনীয় বিষয়ে অনেক সুপারিশ প্রদান করেন।
শাহজাহান হেলাল
মধুখালী,ফরিদপুর
০১৭১৫৬৫৬০৪১
২৫ নভেম্বর ২০২৬খ্রি.
আপনার মতামত লিখুন :