মাত্র ২২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ, দর্শকদের নজর কাড়ল নাটক ‘অংশীদার’


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন / ০
মাত্র ২২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ, দর্শকদের নজর কাড়ল নাটক ‘অংশীদার’

প্রকাশের মাত্র ২২ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১০ লাখ বা ১ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে নাটক ‘অংশীদার’। মুক্তির পর থেকেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার, পারিবারিক দ্বন্দ্ব ও দুই বোনের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। গল্পের আবেগঘন উপস্থাপনা ও অভিনয় দর্শকদের আকৃষ্ট করছে।

নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুরসহ একাধিক পরিচিত মুখ। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি।

মাত্র ২২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ অর্জন নাটকটির প্রতি দর্শকদের আগ্রহেরই প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি নিয়ে আলোচনা চলছে।