আজ কবি শাহ পারভীন আখতার এর জন্মদিন


অরণ্য শোয়েব প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন / ২৪
আজ কবি শাহ পারভীন আখতার এর জন্মদিন

(অরণ্য শোয়েব)-ছোটবেলা থেকেই লেখালেখি করতে পছন্দ আমার।কবিতা গল্প কত যে লিখেছি তার হিসেব নেই।লিখতে আমার সবসময় ভালো লাগে, যখনই সময় পাই বসে পরি কিছু একটা লিখতে সেটা কবিতা বা গল্প যেটাই হোক।লেখার জন্য অনুপ্রাণিত হয়েছি আপন মানুষদের কাছ থেকে।তাই লিখতে রয়েছি এখনো, থেমে যাইনি, লিখতে থাকবো।এই যে এত লেখালিখি কিন্তু কখনো তা প্রকাশিত করিনি পত্রিকায় কিংবা বইয়ের পৃস্টায়।এবার কেন জানি ইচ্ছে হলো একটা কবিতার বই সবার উদ্দেশ্য তুলে ধরার জন্য। কথাগুলো এভাবেই বই মেলায় বলেছিলেন দেশের অন্যতম মহিলা কবি ও ‘মনের আয়নায় খুঁজি ‘খ্যাত লেখক শাহ পারভীন আখতার।

আজ ২৮ ডিসেম্বর এই কবির জন্মদিন। বৈশাখী বার্তার পক্ষ থেকে তাকে জানানো হয় শুভেচ্ছা। তার সাথে কথা হলে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমার জন্মদিন গতকাল রাত থেকেই শুভেচ্ছা পাচ্ছি।প্রতি বছর সবাইকে নিয়ে জন্মদিন পালন করলেও এবার বিদেশের মাটি দুবাইতে এক মাত্র সন্তানের সাথে জন্মদিনের কেক কেটে আনন্দ উপভোগ করলাম। আমি ভুলে গেলেও মেয়ে কিন্তু ভুলে নাই। হাজার বছর সুস্থতার সাথে নিজ কর্ম গুনে পৃথিবী আলোকিত করে বেচে থাক মা মনি মিষ্টি সোনা। দুবাই তে আছি তাই সবার সাথে তেমনভাবে কথা বলতে পারিনি। তবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গতবছর একুশে বই মেলায় তার প্রকাশিত ‘মনের অব্যক্ত কথা’ শিরোনামের আরও একটি বই আসে। বেশ সাড়া ফেলেছিল বইটি মেলায় প্রকাশ হওয়ার পরে। লেখিকার বাহিরে তার আরো একটি পরিচয় তিনি ঢাকাই সিনেমার ‘মিস্টি কইন্যা’ এবং লাভ স্টেশন খ্যাত নায়িকা মিস্টি জান্নাত এর মা।