
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক।পোড়ামন খ্যাত এ নায়কের সিনেমা মানেই প্রেম, ভালোবাসা, মারামারি, থ্রিলিং কিছু সাসপেন্স আরও কতকিছু। তবে এবার ভেঙেছেন সব রেকর্ড। সেটির জানান দিতেই নেটজোনে আস তার অভিনীত সিনেমার ফাস্টলুক। সিনেমার নাম শেষ বাজি।সিনেমার পোস্টারে দেখা মিলল এক অচেনা সাইমনকে।তবে বুঝতে বাকি নেই এটি সাসপেন্সিক থ্রিলার কিছু ঘটতে যাচ্ছে এবং সেটির আভাসই যেন ছুড়ে মারলেন।ফাস্টলুক নিয়েই এখন নেটপাড়ায় ও সিনেপাড়ায় প্রকাশ হচ্ছে নানান মতের মন্তব্য রচিত কাব্য।
এই ব্যাপারে সাইমন সাদিক এর সাথে কথা হলে জানান একদমই আলাদা কিছু, বললেন এভাবেই তিনি যে,দর্শক যেভাবে দেখতে চায় এইটা সেই গল্পের শেষ বাজি।গল্পের ভিন্নতা আছে, প্রেম ভালোবাসা, আবেগ বাদে সবকিছুই আছে এ সিনেমায়। আমার অন্য অভিনীত সিনেমাগুলোতে গানবাজনা, ভালোবাসা, প্রেমের সংলাপ ইত্যাদি ছিল, কিন্তু শেষ বাজিতে এমন কিছুই থাকছে না। এটাই এই সিনেমার অনেকটাই ভ্যারিয়েশন বলা যায়। মোটকথা দর্শকদের কথা মাথায় রেখেই এ সিনেমার গল্প। টিজার, ট্রেইলার গান আসবে ধীরে ধীরে।
নতুন বছরের শুরুতেই ১৯ জানুয়ারি ২০২৪ মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষ বাজি’। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ছাড়াও শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :